ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় ৮ হাজার কেজি কারেন্ট জাল জব্দ, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৬ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৮ হাজার কেজি নিষিদ্ধ কারেন্ট জালসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কারেন্ট জাল বহনকৃত ইঞ্চিনচালিত একটি ট্রলার জব্দ করা হয়।

শনিবার পুলিশ অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করলেও রোববার তা নিশ্চিত করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশের এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেফতাররা হলেন পটুয়াখালী গলাচিপার ডাইকা এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে বশির হোসেন (৩৮), চাঁদপুর হাইমচর থানার ঈশান বালার সিরাজ শিকদারের ছেলে আবুল কালাম (৩৮) মকিল সর্দারের ছেলে কাজল (৪২) ও মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি দিঘীরপাড় এলাকার মৃত হাসান আলীর ছেলে দিদার হোসেন (৩৫)।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, নিষিদ্ধ কারেন্ট জাল মুন্সিগঞ্জ থেকে আমদানি করে ট্রাকসহ বিভিন্ন পরিবহনের মাধ্যমে গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছেন।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ৮ হাজার কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ট্রলার চালকসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম