ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোর ও খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি | যশোর ও খাগড়াছড়ি | প্রকাশিত: ০৭:২৭ এএম, ১৭ জুলাই ২০১৭

যশোর ও খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

যশোর শহরের শংকরপুর এলাকায় যশোর মেডিকেল কলেজের সামনে বাসচাপায়  হাসান (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে এই ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ২ ঘণ্টা যশোর বাস টার্মিনাল এলাকায় যান চলাচল বন্ধ ছিল। 

পুলিশ জানায়, ভ্যানচালক হাসান রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যান পরিষ্কার করছিল। এসময় যশোর থেকে সাতক্ষীরাগামী এক বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ বাসটি আটক করেছে। পালিয়ে গেছে চালক।

এদিকে খাগড়াছড়িতে ট্রাক-সিএনজি সংঘর্ষে গৌরিকালা চাকমা নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই নারী আহত হয়েছেন। 

সোমবার সকাল সোয়া ১০টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌরিকালা চাকমা জেলার পানছড়ি উপজেলার লতিবান এলাকার সুরেশ চাকমার ছেলে। 

দুর্ঘটনা পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় দীঘিনালা থানা পুলিশ নয় মাইল এলাকা থেকে মালভর্তি ট্রাক ও চালককে আটক করে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া।

এফএ/পিআর

আরও পড়ুন