ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জের দুই জেএমবি সদস্য গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:৪৬ এএম, ২০ জুলাই ২০১৭

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার গভীর রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মো. তুষার হাবিব ওরফে আইয়ুব (২৬), ও একই উপজেলার মো. আবু বক্কর ছিদ্দিক (৩৫)।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, গত ১০ জুন রূপগঞ্জ থানাধীন পূর্বাচল হাউজিং সেক্টর ১৯-এ গোপন বৈঠকে তারা উপস্থিত ছিল। তারা জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) পরিকল্পিত নাশকতা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার হাবিব ওরফে আইয়ুব স্বীকার করেছে সে রূপগঞ্জ থানাধীন গাউছিয়া এলাকার দাওয়াতি শাখার সক্রিয় এহসার সদস্য। মো. আবু বক্কর ছিদ্দিক জেএমবির গায়রে এহসার সদস্য। তারা গত দুইবছর ধরে জেএমবির পক্ষে দাওয়াতি কাজ করে আসছিল।

মীর আব্দুল আলীম/আরএআর/জেআইএম