ঘুষের মামলায় শিক্ষক শ্যামল কান্তি ভক্তের জামিন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত তাকে জামিন দিয়েছেন আদালত। ন্যায়বিচারের প্রত্যাশায় শ্যামল কান্তি ভক্তের আইনজীবী আদালতের কাছে আবেদন করেন।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমের আদালত শ্যামল কান্তি ভক্তকে এ জামিন দেন। এর আগে ১৩ জুলাই শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি মামলা বিচারের জন্য ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়।
শ্যামল কান্তি ভক্তের পক্ষে আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট জাকির ও অ্যাডভোকেট আওলাদ হোসেন।
আসামি পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, শ্যামল কান্তি ভক্ত অন্যায় ও প্রতিহংসার শিকার। তাকে পরিকল্পিতভাবে ঘুষ গ্রহণের মামলায় জড়ানো হয়েছে। বিচার বিভাগ স্বাধীন এবং আমরা প্রত্যাশা করি তিনি সুবিচার পাবেন।
প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগে গত বছরের ১৩ মে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান প্রকাশ্যে শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবসের ঘটনায় সারাদেশে ব্যাপক তোলপাড় শুরু হয়। দুই মাসের মাথায় ওই বছরের ১৪ জুলাই এমপিওভুক্ত করে দেয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত স্কুলের ইংরেজি শিক্ষক মোর্শেদা বেগমের কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে মামলা হয়। দীর্ঘ তদন্তের পর পুলিশ ৪ জনকে সাক্ষী দেখিয়ে গত ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্রটি দাখিল করে।
মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত