ছোট বোনের বান্ধবীকে ধর্ষণের পর ভিডিও, মামলা
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছোট বোনের বান্ধবী কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর ভিডিওচিত্র ধারণ করে তা বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাত্রীর বাবা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেন।
মামলায় উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর বাহাদুরপুর গ্রামের অজিত হালদারের ছেলে বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র অপু হালদারসহ (২০) দুইজনকে আসামি করা হয়।
আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মামলার এজহারের বরাত দিয়ে জানান, ওই কলেজছাত্রী অপুর ছোট বোন অর্পিতার বান্ধবী। সেই সূত্র ধরে মাঝে মধ্যে অর্পিতার বাড়িতে যেত কলেজছাত্রী।
গত ৫ মে অপু হালদার কলেজছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণ করে ওই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। ওই দৃশ্য ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ১৪ জুলাই পুনরায় ওই ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। কলেজছাত্রী বাড়ি ফিরে তার পরিবারকে ঘটনা জানালে পরিবার স্থানীয়দের কাছে বিচার দাবি করেন।
তবে অপু হালদারের কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে গ্রামের মাতব্বররা কোনো বিচার না করে পুরো ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনের আশ্রয় না নিতে ধর্ষকের পক্ষ নেয়।
ওসি আরও জানান, কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। মামলার আলামত হিসেবে ওই ভিডিওচিত্র উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
সাইফ আমীন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা