নিখোঁজের ৫ দিন পর মিলল কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ
যশোরের মণিরামপুরে নিখোঁজের পাঁচদিন পর অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় একই এলাকার মাছের ঘেরের পাড়ে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের দত্তকোনা গ্রামের মৃত সিরাজতুল্লাহ গাজীর ছেলে।
নিহতের পরিবার জানায়, গত ১৭ জুলাই সোমবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় সদ্য অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক (৬০)। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে আবদুর রাজ্জাকের স্ত্রী জলি খাতুন ১৯ জুলাই মণিরামপুর থানায় একটি জিডি (যার নম্বর ৮৪০) করেন।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রতিবেশী সালমান হোসেন নামে এক যুবক বাড়ির পাশে মাঠে কাজ করার সময় রবিউল হাজরার মাছের ঘেরের পাড়ে নিম গাছে রাজ্জাকের ঝুলন্ত মরদেহ দেখে তার পরিবারকে জানায়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর তার মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী জলি খাতুন জানান, ১৭ জুলাই রাত ১১টার দিকে বাইরে যাওয়ার কথা বলে তিনি ঘর থেকে বের হয়ে আর ফেরেননি।
মণিরমাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুর রাজ্জাক আত্মহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থায় চশমাটিও তার চোখে পাওয়া গেছে। তবে লাশে পচন ধরেছে। যেদিন তিনি নিখোঁজ হয়েছেন সেদিনই ঘটনা ঘটেছে। তারপরও এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।
মিলন রহমান/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে