পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপিরই আছে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়া বিদেশ গেছেন। তিনি ফিরে আসবেন না- এটা ব্যক্তিগত আক্রমণ নয় রাজনৈতিক বক্তব্য। বিএনপির নাকি পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। অথচ বাংলাদেশের মানুষ জানে রাজনীতিতে এদেশে পালিয়ে যাওয়ার রেকর্ড কেবল বিএনপিরই আছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতুর টোল প্লাজায় এনআরবি ব্যাংকের সহায়তায় ‘ডিজিটাল টাচ অ্যান্ড গো’ পদ্ধতিতে যানবাহন থেকে টোল আদায় কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ গমন নিয়ে ফেসবুক, টুইটারে ভাইরাল হয়েছে তিনি দেশে আসবেন কি না। অনেক ইউজার মন্তব্য করেছেন, তিনি মামলার ভয়ে চলে গেছেন। এটা নিয়ে জনগণের সন্দেহ হয়েছে। বাস্তবতা যদি তারা প্রমাণ করতে পারেন, তাহলে তো এই প্রসঙ্গ থাকলো না।
তিনি বলেন, বিএনপি লেবেল প্লেয়িং ফিল্ড চায়। কিন্তু নিজেরাই তাদের মুখের বিষ দিয়ে রাজনৈতিক পরিবেশটাকে বিষাক্ত করছে।
এ সময় সড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত সচিব ফারুক জলিল, হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত