বালুর মাঠে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৬
নারায়ণগঞ্জ শহরের ১৮ নং ওয়ার্ডের নলুয়াপাড়া এলাকা এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ৬ বখাটে যুবককে আটক করেছে পুলিশ। ওই কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ভোরে নলুয়াপাড়া এলাকার একটি বালুর মাঠে এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে কিশোরীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ৬ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটকরা হলেন- শহরের ১২৮ নলুয়াপাড়ার নাজির মিয়ার ছেলে মো. হৃদয় (২৩), মাউচ্ছাবাজার এলাকার সফিকুল ইসলামের ছেলে সোহেল (২১), ৪৬/২ নলুয়াপাড়ার স্বপন মিয়ার ছেলে মো. সাদ্দাম (২৬), ৮১/১ নলুয়াপাড়ার জয়নাল মিয়ার ছেলে রফিকুল ইসলামর বন্টি (২৪), একই এলাকার বাবুল ওরফে জামাই বাবুলের ছেলে মো. জয় (২২) ও মনির হোসেনের ছেলে সুমন (২৩)।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত ) আব্দুর রাজ্জাক জানান, রোববার ভোরে এক কিশোরীকে ৭-৮ জন যুবক নিতাইগঞ্জ নলুয়াপাড়া এলাকায় একটি বালুর মাঠে নিয়ে গণধর্ষণ করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ছয়জনকে আটক করে। ওই ঘটনা জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত