টেকনাফে ইয়াবা চোরাকারবারীর হামলায় যুবক খুন
প্রতীকী ছবি
কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মাদক ব্যবসায়ীর হামলায় যুবক খুনের ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হ্নীলার লেদা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হেলাল উদ্দিন (৩৫)। তিনি হ্নীলার পশ্চিম লেদা এলাকার আবুল কাসেমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, লেদা এলাকার মৃত আমীর আলীর ছেলে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ইউনুছ, ইউসুফ ও মুন্নার নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী-পাচারকারী চক্র পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হেলালকে গুরুতর আহত করে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেয়ার পথে ওই যুবক মারা যান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আশরাফুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা