২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি পাহাড়ধসে নিখোঁজদের
বান্দরবানের রুমার ওয়াইজংশন এলাকায় পাহাড়ধসের ঘটনায় নতুন করে কোনো মরদেহ উদ্ধার হয়নি। তবে গতকাল দুপুরের এ ঘটনায় নিখোঁ রয়েছেন ৪ জন। আজ সোমবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করেছে বান্দরবান ফায়ার সার্ভিস কর্মীরা।
রোববার দুপুরের দিকে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। পরে চিংমেহ্লা মারমা (১৯) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজরা হলেন- সিংমেচিং (১৭), সুমি বড়ুয়া (৩৫), রুমার কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দী ও রুমার পোস্ট মাস্টার রবিউল।
জানা গেছে, নিহত ও নিখোঁজরা ওয়াইজংশন এলাকায় একটি বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পাহাড়ের মাটি ধসে পড়ে।
এরআগে শুক্রবারই চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়।
এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি