ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে ককটেলসহ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৭ এএম, ২৭ মে ২০১৫

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ডাকাতির প্রস্তুতিকালে ককটেলসহ এনায়েত মোল্যা ওরফে সবুজ (৩০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর থেকে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত এনায়েত মোল্যা ওরফে সবুজ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মজিবুর মোল্যার ছেলে।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের রেলস্টেশনের পাশে ৭-৮ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পায়। এসময় ওই স্থানে অভিযান চালানো হলে ডাকাত এনায়েত মোল্যা ওরফে সবুজকে আটক করতে পারলেও অপররা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাত এনায়েত মোল্যা ওরফে সবুজের রিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী, ফরিদপুর জেলার ভাঙ্গা, বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানায় ৫ টি ডাকাতি, একটি খুন ও ধর্ষণ এবং দুইটি চুরিসহ মোট ৯টি মামলা রয়েছে।

এসএম হুমায়ূন কবীর/এসএস/পিআর