বাবার মৃত্যুশোক সইতে না পেরে বিষপানে প্রাণ দিলেন ছেলে
পাবনার ঈশ্বরদীতে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলে বিষপান করেন ছেলে। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ মার্চ) রাতে ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, গত ১ মার্চ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম। তিনি ঈশ্বরদীর হাসপাতাল রোড এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের প্রধান উপার্জনকারী এই মানুষটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
এদিকে বাবার মৃত্যুশোক সহ্য করতে না পেরে ছেলে আলিফ ইসলাম বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর চিকিৎসাধীন অবস্থায় আলিফ ইসলামের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, এ বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেখ মহসীন/এফএ/এমএস