৫৭ ধারা সাংবাদিক উচ্ছেদের জন্য নয় : ইনু
৫৭ ধারা সাংবাদিক উচ্ছেদ করার জন্য নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৫৭ ধারা রাষ্ট্র ও জনগণের সাইবার নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে।
বুধবার সকালে তিনি সাভারের আশুলিয়ার বড় কাঠগড়া এলাকায় পিকার্ড কমিউনিটি স্কুল পরিদর্শনে এসে একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সরকার, রাষ্ট্র বা এমপি-মন্ত্রীদের সমালোচনার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে এখন পর্যন্ত ৫৭ ধারার প্রয়োগ হয়নি।
ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে মন্ত্রী বলেন, ওয়েজবোর্ড ঘোষণার পর তা বাস্তবায়ন করার জন্য অনেকের সহযোগিতা দরকার। কিন্তু এক্ষেত্রে সাংবাদিক নেতারা তেমন সহযোগিতা করেন না।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ পিকার্ড কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সায়ফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আল-মামুন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তিন মাসের মধ্যে চালু হবে দারোয়ানি টেক্সটাইল মিল: শিল্প প্রতিমন্ত্রী
- ২ হাওরের ধান রক্ষায় বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু
- ৩ ৯ বছরেও শেষ হয়নি ওভারপাস, ক্ষোভে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ
- ৪ বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ শুরু
- ৫ ‘রিকশা চালাইয়া যে টেহা জমাইসিলাম মেয়ের সিজারে সব খরচ হইয়া গেছে’