শরীয়তপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
শরীয়তপুরে জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সাপের কামড়ে লিপি বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সখিপুরের চরভাগা ইউনিয়নের চরভাগা পেদাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নিহত লিপি বেগম চরভাগা ইউনিয়নের চরভাগা পেদাকান্দি গ্রামের রুহুল আমিন হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, লিপি বেগম প্রতিদিনের মত দুপুরের রান্না করতে রান্না ঘরে যান। রান্না করার সময় ইঁদুরের গর্তে পা পড়লে ইঁদুরের গর্ত থেকে একটি সাপ তাকে কামড় দেয়। এতে বিষে নীল বর্ণ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন লিপি বেগম। পরে তার মৃত্যু হয়।
সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল ইসলাম আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, রান্না ঘরের ইঁদুরের গর্ত থেকে সাপের কামড়ে ওই নারী মারা গেছেন। তার মৃত্যুতে স্থানীয়রা আতঙ্কে আছে।
ছগির হোসেন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা