পাচারের ৩ বছর পর দেশে ফিরল ওরা ৮ জন
কাজের প্রলোভনে ভারতের দিল্লিতে পাচার হওয়া ৮ বাংলাদেশি যুবককে ৩ বছর পর বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।
শুক্রবার ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন।
তারা হলেন, রাজকুমার, হেলাল, বিল্লাল হোসেন, নওয়াব আলী, সৌরভ কুন্ড, ফরহাদ খান, আলমঙ্গীর হোসেন ও সেলিম মোল্লা। তাদের বাড়ি বগুড়া, নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ জানান, তিন বছর আগে ভালো কাজের প্রলোভনে ভারতের দিল্লিতে যায় ওই ৮ যুবক। এক পর্যায়ে দিল্লি পুলিশের হাতে আটক হয় তারা। সেখান থেকে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দেশে ফেরে তারা।
তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাদেরকে তুলে দেয়া হবে অভিভাবকদের কাছে।
মিলন রহমান/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে