অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে বললেন দীপু মণি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, আমাদের সতর্ক থাকতে হবে। কারণ অনুপ্রবেশকারীরা আছে। স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, বোমা মারা সংগঠনের সদস্য, হত্যাকারী, শিশু ও নারী নির্যাতনকারী এমন কেউ বা তার পরিবারের কোনো সদস্য যেন আমাদের মধ্যে প্রবেশ করতে না পারে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীপু মণি বলেন, অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগের বদনাম করেছে। তারা দলের ভেতরে অন্তর্কোন্দল সৃষ্টি করছে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আগে ব্যবসায়ীরা হওয়া ভবনে বন্দি ছিলেন। চাঁদা না দিয়ে ব্যবসা করতে পারতেন না। এখন সরকার ব্যবসা করে না ব্যবসায়ীরাই ব্যবসা করেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, কেন্দ্রীয় নেতা মমতাজ হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত