বাঁকখালী নদীতে গোসলে নেমে দুই ছাত্রী নিখোঁজ
প্রতীকী ছবি
কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীর কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতেরচরস্থ পয়েন্টে গোসল করতে গিয়ে-দুই ছাত্রী নিখোঁজ হয়েছে।
সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলো- একই গ্রামের জহির আলমের মেয়ে রোজিনা আক্তার (১০) ও গর্জনিয়া ইউনিয়নের মিয়াজিরপাড়া এলাকার আবদুল আজিজের মেয়ে শারমিন আক্তার (৯)।
রোজিনা ফাক্রিকাটা সরকারি প্রথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এবং শারমিন নাপিতেরচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ দুই শিক্ষার্থী নদীতে গোসল করার একপর্যায়ে নিখোঁজ হয়।
নাপিতেরচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, শারমিনের বাড়ি গর্জনিয়ায় হলেও নাপিতেরচরস্থ নানা মুফিজুর রহমানের বাড়িতে থেকে সে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল।
সোমবার বিকেলে শারমিন আর রোজিনা বাঁকখালি নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে হারিয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে উভয় পরিবার এবং গ্রামবাসীর মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি-তদন্ত) কাজি আরিফ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কক্সবাজার ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। ডুবুরি দলও মঙ্গলবার থেকে উদ্ধার তৎপরতা চালাবে।
সায়ীদ আলমগীর/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
- ২ আ’লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল অস্ত্রসহ আটক
- ৩ ফাঁকা গাজীপুরের দুই মহাসড়ক, বাসে যাত্রী সংকট
- ৪ বরিশালে আইনশৃঙ্খলায় ১৬ হাজার সদস্য মোতায়েন থাকলেও শঙ্কায় প্রার্থীরা
- ৫ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ হিলি স্থলবন্দর