কবিরাজ পাড়াকে ‘পেঁপে গ্রাম’ নাম দিলেন সংস্কৃতিমন্ত্রী
বাড়িতে বাড়িতে পেঁপের চারা বিতরণের মাধ্যমে নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের কবিরাজ পাড়াকে ‘পেঁপে গ্রাম’ নামকরণ করলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। শুক্রবার সকালে বিনামূল্যে দুই হাজার পেঁপের চারা বিতরণের মাধ্যমে পেঁপে গ্রাম নামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পেঁপে উৎপাদনে উদ্ভুদ্ধকরণের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক গোলাম মো. ইদ্রিস।
বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, রংপুর কৃষি অঞ্চলের আইএফএমপির কো-অডিনেটর ইউসুফ রানা মন্ডল, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ।
জাহেদুল ইসলাম/এসএইচএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী