ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে অটোভ্যান চালক

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৯ মে ২০১৫

গোপালগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রহমত মোল­া (২০) নামের এক অটোভ্যান চালক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শুক্রবার দুপুরে গুরুতর অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রহমত মোল­া সদর উপজেলার ভোজরগাতী গ্রামের সালাম মোল­ার ছেলে।

জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে সদর উপজেলার ভোজরগাতী এলাকা থেকে ছদ্মবেশী দুইজন যাত্রী (অজ্ঞান পার্টির সদস্য) রহমতের আটোভ্যান ভাড়া নেয়। পথিমধ্যে তারা রহমতকে চেতনানাশক প্রয়োগ করে। একপর্যায়ে রহমত বৌলতলী বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে ফেলে রেখে ভ্যান নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পারে। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা ভ্যান রেখে সেখান থেকে কৌশলে কেটে পড়ে।

পরে স্থানীয়রা রহমতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এসএম হুমায়ূন কবীর/পিআর