ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে টায়ার ব্লাস্টে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৪:২১ এএম, ০৩ আগস্ট ২০১৭

যশোরে বাসের টায়ার ব্লাস্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত এবং হোসেন আলী (১৮) নামে অপর শ্রমিক আহত হয়েছেন।

বুধবার রাত ১১টার দিকে যশোর শহরের করিম পাম্পের সামনে রিমন টায়ার ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী বকচর কোলনীপাড়া এলাকার বাসিন্দা। আহত হোসেন আলী ওই এলাকার রওশন আলীর ছেলে। তারা দু’জনই রিমন টায়ার ওয়ার্কশপের কর্মচারী।

প্রত্যক্ষদর্শী রিপন হোসেন জানান, বুধবার রাত ১১টার দিকে একটি বাসের পিছনের চাকায় মেশিনের সাহায্যে বাতাস দিচ্ছিলেন ইউনুস ও হোসেন আলী। এসময় অতিরিক্ত বাতাসে টায়ার ব্লাস্ট হয়ে যায়। তখন রাস্তার ইট ও পাথরের কুচি তাদের শরীরে লাগলে দু’জনই জখম হন। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ইউনুস আলী মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, ইউনুস মারা গেছেন। আহত হোসেন আলীর অবস্থাও সংকটাপন্ন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা টায়ার ব্লাস্ট হয়ে শ্রমিক হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

মিলন রহমান/এফএ/পিআর

আরও পড়ুন