ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আব্দুর রহমান আরমান

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৩ আগস্ট ২০১৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী নির্বাচিত হয়েছেন মুনশুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রহমান আরমান। 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাচাই-বাছাই কমিটির বিজ্ঞ বিচারকমণ্ডলী তাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত করেন। 

জেলার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বৃহস্পতিবার সকালে তিনি গাজীপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরআগেও তিনি ২০১৪ সালে একই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত হয়েছিলেন। আব্দুর রহমান আরমান উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও একই বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি। 

এছাড়া তিনি দৈনিক ইত্তেফাক, দ্যা এশিয়ান এইজ ও জাগো নিউজের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি। গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের জনতার স্টাফ রিপোর্টার ছাড়াও তিনি কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এফএ/পিআর

আরও পড়ুন