চলন্ত ট্রাকে কিশোরী ধর্ষণ : হেলপারও গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে চলন্ত ট্রাকে কিশোরীকে ধর্ষণের ঘটনায় চালকের পর হেলপারকেও গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত ৩টার দিকে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-(৫), তাং- ২/৮/২০১৭ইং।
গ্রেফতার হওয়া আসামি ট্রাকের চালক মেহেদী হাছান (২২) ও সহকারী তুহিনকে (২১) ৭ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আব্দুস সাত্তার জানান, বুধবার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে প্রথমে চালক মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার সহযোগিতায় ভোর রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ইনস্পেক্টর (অপারেশন) মো. নাসির উদ্দিন সরকারের নেতৃত্বে সাভারের ফুলবাড়িয়া কাওয়ালীপাড়ার মনতাজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ট্রাকের হেলপার মো. তুহিনকে গ্রেফতার করা হয়েছে।
ধর্ষিতা ওই কিশোরীর বরাত দিয়ে তিনি আরো জানান, মঙ্গলবার বিকেল ৪টায় নানার বাড়িতে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে গাজীপুর চৌরাস্তা এলাকায় আসে ওই তরুণী। পরে একটি মালবাহী ট্রাকের (ঢাকা-মেট্রো ট-০২-০৩৪৪) চালক মেহেদী হাছান ও হেলপার তুহিন ওই কিশোরীকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রাকে তুলে নেয়। ট্রাকটি সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকাস্থ এসিআই কারখানার মালামাল নিয়ে গাজীপুর থেকে সিদ্ধিরগঞ্জে আসছিল।
পথিমধ্যে হযরত শাহজালাল বিমানবন্দর এলাকায়, ঢাকার মতিঝিল ও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চালক ও হেলপার সর্বমোট ৬ বার কিশোরীকে ধর্ষণ করে বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই পানির কল এলাকায় আসে।
ভোরে ট্রাক থেকে কিশোরীর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এসময় চালক ও হেলপার ট্রাক ফেলে কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ধর্ষিতাকে উদ্ধার ও ট্রাকটি আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। পরে রাত সাড়ে ৮টায় অভিযুক্ত চালককে এবং রাত ৩ টায় হেলপারকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানার মনিপুর এলাকায়।
হোসেন চিশতী সিপলু/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত