হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়ায় হবিগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুল ফেরদৌস নিতু নামে এক শিক্ষার্থী। রোববার দুপুরে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিতু জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। সে শহরের স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও গণপূর্ত বিভাগের টেকনিশিয়ান এমএ মতিনের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিতু এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.১১ পেয়েছে। তার সহপাঠীদের চেয়ে জিপিএ কম পাওয়ায় সে দিশেহারা হয়ে পড়ে। রোববার দুপুরে তার মা অন্য সন্তানদের স্কুল থেকে আনতে স্কুলে যান। এ ফাঁকে নিতু বাসার পাশের একটি আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে নিতুর মা বাসায় ফিরে এ দৃশ্য দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিলীপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।
এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক