শরীর তল্লাশি করে মিলল চার কোটি টাকার সোনা
ভারতে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। তার শরীর তল্লাশি করে চার কোটি টাকা মূল্যের এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বেনাপোলের পুটখালি সীমান্তের মসজিদ চেকপোস্ট এলাকা থেকে ৪১ বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক পাচারকারী মোমিন শার্শা উপজেলার উলাসী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুটখালি বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন পুটখালি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে পুটখালি মসজিদ চেকপোস্ট এলাকায় নজরদারি জোরদার করা হয়।
এ সময় মোটরসাইকেলে করে মোমিন সীমান্ত এলাকায় পৌঁছালে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার শরীর থেকে ৩৫টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার সোনার বারের আনুমানিক মূল্য চার কোটি টাকার বেশি। আটক মোমিন বিজিবিকে জানিয়েছেন, সোনার চালানটি তিনি ঢাকা থেকে নিয়ে এসেছেন বলেও জানান বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন।
মিলন রহমান/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে