মেহেরপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
মেহেরপুরের গাংনী উপজেলায় মুদি ব্যবসায়ী তকিরুল ইসলাম তক্কেল হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন ও একজনকে চার বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হোসেন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, আসামি সোহেল ওরফে শিমুল ও বাসিদুল সর্দার।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের ৭ মার্চ গম ক্ষেতে তক্কেলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হাফিজুর রহমান অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে দণ্ডপ্রাপ্ত ও বেকসুর খালাস পাওয়া চার আসামির নামে আদালতে চার্জশিট দাখিল করে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা মামলার পর থেকেই আত্মগোপনে রয়েছেন। বোরবার রায় ঘোষণাকালে শুধুমাত্র বেকসুর খালাস পাওয়া আজমত আলী আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্রাচার্য এবং আসামি আজমত আলীর আইনজীবী একেএম শফিকুল আলম।
এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি