ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
গাজীপুরের শ্রীপুরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আক্কাছ আলীকে (৩৭) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার রাত ১০টায় ধনুয়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষক আক্কাছ উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
ধর্ষণের শিকার শিশুটির পরিবার জানায়, ১৪ জুলাই শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকায় শিশুটি তার নিজ ঘরে বসে লেখাপড়া করছিল। সকাল থেকে তার বাবা-মা পাশের জৈনা বাজারে নির্মাণ শ্রমিকের কাজে যাওয়ায় বাড়িতে শিশুটি একাই ছিল। এ সুযোগে ধর্ষক আক্কাছ আলী ঘরে ঢুকে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। তবে ধর্ষক পালিয়ে যায়।
এ ঘটনায় ধর্ষিতা শিশুর বাবা বাদী হয়ে ১৫ জুলাই ধর্ষক আক্কাছ আলীকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধনুয়া এলাকার মসজিদ সংলগ্ন এলাকা থেকে ধর্ষক আক্কাছ আলীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আক্কাছ আলীকে গাজীপুর আদালতে সোপর্দ করা হবে।
আমিনুল ইসলাম/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা