কক্সবাজারে ইয়াবা, অস্ত্র-গুলিসহ আটক ১
কক্সবাজারে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ মো. আবদুল্লাহ (৫৫) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে শহরের বাঁকখালী নদীর কস্তুরাঘাট মোহনায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. আবদুল্লাহ কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাচা মিয়ার ছেলে।
গোয়েন্দা পুলিশের ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, এফবি মা-বাবার দোয়া নামের একটি ফিশিং ট্রলারযোগে ইয়াবা আসার খবর পেয়ে অভিযান চালানো হয়।
ওই ট্রলার থেকে দেশীয় তৈরি দুইটি বন্দুক, আট রাউন্ড গুলি ও চার প্যাকেটে ৪০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি