লাভলি বেগমের কোলজুড়ে একসঙ্গে ৩ সন্তান
ফরিদপুরে তিন সন্তানের জন্ম দিয়েছেন লাভলি বেগম নামে এক প্রসূতি। অস্ত্রপচারের মাধ্যমে গত ৯ আগস্ট রাত পৌনে ১২টার দিকে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ওই ৩ সন্তানের জন্ম হয়।
লাভলি বেগম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাজনদী এলাকার লাবলু মোল্লার স্ত্রী। সন্তানদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। তাদের পরিবার ছেলেদের নাম রেখেছেন আতিক ও মুকিত এবং মেয়েটির নাম রাবেয়া।
ডা. জাহেদ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক আফরোজা পারভীন জানান, অস্ত্রপচারের পর থেকে শনিবার পর্যন্ত শিশু তিনটি সুস্থ আছে। ওদের মধ্যে মেয়েটির ওজন এক কেজি সাত গ্রাম এবং ছেলে দুটির ওজন এক কেজি আটশ গ্রাম বলেও জানান তিনি।
এস.এম. তরুন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা