তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি
রাজশাহীর মোহনপুর উপজেলায় শিবনদের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছ। রোববার দুপুরের পর উপজেলার ভীবনগর এলাকায় বেড়িবাঁধ ভেঙে যায়।
স্থানীয়দের অভিযোগ, স্লুইস গেইটের মুখে পুকুর খনন করায় পানির প্রবাহ বাধা পেয়ে বাঁধ ভেঙেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মোহনপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শুল্কা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুর কুমার কর্মকার, কৃষি অফিসার রহিমা খাতুন ও ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকার।
এ সময় দ্রুত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার।
স্থানীয়রা জানিয়েছেন, মেলান্দী গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বিলমাইল বিলের স্লুইস গেইট বন্ধ করে পুকুর খনন করেছেন। এতে শিবনদের বেড়িবাঁধের পানি নিষ্কাশনে নির্মিত স্লুইস গেইট বন্ধ। ফলে এর পাশের ছোট ছোট গর্ত দিয়ে জমে
থাকা পানি বের হচ্ছিলে।
গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের শিবনদ ফেঁপে ওঠে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পানি বের পবার পথটি ভেঙে যায়। এ সময় স্থানীয়রা চেষ্টা করেও বাঁধ রক্ষা করতে পারেনি। এরপর থকেই পানি ঢুকেছ লোকালয়ে। এরই মধ্যে এলকার কয়েক হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে নিচু এলাকা।
স্থানীয় কৃষক সাহেব আলী, মাজেদুর রহমান, শহিদুল ইসলাম ও ইয়াদ আলী বলেন, বিলমাইল বিলে পরিকল্পিত পুকুর খননে তাদের এ দুর্ভোগ। এ নিয়ে এলাকার কৃষকরা প্রতিবাদ জানালেও লাভ হয়নি। বেড়িবাঁধের স্লুইস গেটগুলো পানি
উন্নয়ন বোর্ডের তাদারকির কথা থাকলেও তা হয়নি।
ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি