পানির নিচে রেললাইন!
জামালপুরে বন্যার পানিতে রেললাইন ডুবে গেছে। এতে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জামালপুর রেল স্টেশন সূত্র জানিয়েছে, দুরমুট স্টেশনের কাছে রেললাইন বন্যার পানিতে ডুবে গেছে। একারণে সোমবার রাত ৯টার দিকে ঢাকা বিভাগীয় প্রকৌশলীর নির্দেশে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এমতবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা ও ব্রহ্মপুত্রসহ সকল মেইল ও লোকাল ট্রেন জামালপুর স্টেশন পর্যন্ত আসবে এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ১৯৮৮ সালের বন্যার রেকর্ড ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সকালে এই পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ১৯৮৮ সালের বন্যায় এই পয়েন্টে পানি বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপরে ছিল।
এএ/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি