মানিকগঞ্জে ৮০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
পদ্মা-যমুনাসহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মানিকগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত যমুনার পানি মানিকগঞ্জের আরিচা পয়েন্টে বিপদসীমার ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যার কারণে জেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসি শিখা জাগো নিউজকে জানান, পানি উঠে যাওয়ায় দৌলতপুর উপজেলায় ৩৭টি, হরিরামপু উপজেলায় ২২টি, শিবালয়ে ১০টি এবং সাটুরিয়া উপজেলায় ৩টি প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা
করা হয়েছে। এছাড়া একটি মাদরাসাসহ ৮টি হাইস্কুলও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এদিকে বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় জেলার দৌলতপুর, ঘিওর, শিবালয় ও হরিরামপুর উপজেলার অসংখ্য মানুষ চরম দু্র্ভোগ পোহাচ্ছেন। দৌলতপুর ও হরিরামপুর উপজেলার বেশির ভাগ আঞ্চলিক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বি.এম খোরশেদ/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি