সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি
সিলেট ও সুনামগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি।
তবে পানি কমলেও কমছে না বন্যা কবলিত মানুষের দুর্ভোগ। এ ছাড়া প্রধান দুই নদীর সবকটি পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি সিলেট ও কানাইঘাট পয়েন্টে এবং কুশিয়ারা নদীর পানি অমলসীদ ও শেওলা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বুধবারের তুলনায় আজ পানি কিছুটা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বৃহস্পতিবার পাউবোর নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দুপুর ১২টা পর্যন্ত কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৮৫ সেন্টিমিটার এবং সিলেটে ২৬ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা ৬২ সেন্টিমিটার, অমলসীদে ৬৭ সেন্টিমিটার এবং শেরপুরে ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, ভারতের বরাক উপত্যাকায় বৃষ্টিপাত না হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির বড় ধরণের অবনতির আশঙ্কা নেই।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভুইয়া বলেন, মঙ্গলবার থেকে বৃষ্টি না হওয়ায় বন্যার পানি কমতে শুরু করেছে।
ছামির মাহমুদ/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি