‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ড ছিল ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে মুক্তিয্দ্ধ চলাকালীন বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়। সেই ষড়যন্ত্র সফল হয় ৭৫’র ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পরও ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। তাদের রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সোচ্চার থাকতে হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শোকাবহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় গ্যালারিতে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ আসকারি।
বিশেষ অতিথির বক্তব্যে ইবি উপাচার্য বলেন, পৃথিবীতে রাজনীতিক হত্যাকাণ্ডের অনেক উদাহরণ আছে। সেসব হত্যাকাণ্ডে শুধুমাত্র একজন ব্যক্তি টার্গেট ছিল। কিন্তু বাংলাদেশে ঘাতকরা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার টার্গেট করেনি। স্বপরিবারে হত্যা করেছে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শোকাবহ আগস্ট পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক শেখ মিজানুর রহমান। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিবুর রহমান, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক হেলালুল ইসলাম, বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি সাজ্জাদুল আলম রনি, যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সুব্রত কুমার বিশ্বাস, শেখ হাসিনা হল ছাত্রলীগের সভাপতি হুমায়ারা আজমেরি এরিন প্রমুখ।
মিলন রহমান/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে