পাঁচবিবিতে ডাকাতি হওয়া ট্রাক উদ্ধার, আটক ১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বহরমপুর ব্রিজ এলাকায় গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে ভুট্টা বোঝাই ট্রাক ডাকাতি করে পালানোর সময় ট্রাকসহ এমদাদুল হক (৩৫) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে কামদিয়া এলাকা থেকে এ ভুট্টা বোঝাই ট্রাক আটক করা হয়।
আটক ডাকাত জয়পুরহাট কালাই উপজেলার বিয়ালা গ্রামের আবুল হোসেনের ছেলে।
পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের কানাগাড়ী বাজারে মেসার্স তিন ভাই ট্রেডার্স এর আড়ত থেকে প্রায় তিন লাখ টাকার ভুট্টা ভর্তি ট্রাক জয়পুরহাটের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে পাঁচবিবি উপজেলার বহরমপুর ব্রিজ এলাকায় গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে ১০-১২ জনের একটি ডাকাত দল ভুট্টা বোঝাই ট্রাকটি ডাকাতি করে। এসময় তারা ড্রাইভার-হেলপারসহ ৬-৭ জনকে পাশের জমির মধ্যে হাত-পা বেঁধে রেখে ভুট্টা ভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ট্রাকটির পিছনে ধাওয়া করে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া এলাকা থেকে ট্রাকসহ এক ডাকাতকে আটক করে।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফরিদ হোসেন জাগো নিউজকে জানান, আটক ব্যক্তি পুলিশের কাছে ডাকাতির ঘটনা স্বীকার করেছে।
এসএস/এমএসি/এসআরজে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬