প্রাপ্তিকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতারে আইনজীবীদের আল্টিমেটাম
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকনের মেয়ে মাইশা ওয়াজেদ প্রাপ্তিকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ভবনের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে এক মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ উর রউফ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা, জিপি অ্যাডভোকেট মেরিনা আক্তার, সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া প্রমুখ।
মানববন্ধনে আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দীপু বলেন, আগামী রোববারের মধ্যে প্রাপ্তিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জের আইনজীবীরা পুলিশের বিরুদ্ধে আন্দোলনে যাবে।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ২ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৩ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৪ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন
- ৫ জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা