ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাস-ট্যাক্সি সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৭:১৯ এএম, ২৫ আগস্ট ২০১৭

যশোরের নাভারণে বাস-ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষে স্বপন ঘোষ ওরফে টুনা (৫০) নামে এক ভারতীয় নাগরিক নিহত এবং ৩ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, ভারতীয় নাগরিক স্বপন ঘোষ তার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে শরিয়তপুর জেলার নাড়িয়া গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। দেশে ফেরার জন্য শুক্রবার সকালে তারা একটি ট্যাক্সিতে করে বেনাপোল সীমান্তে যাচ্ছিলেন।

পথিমধ্যে যশোর-বেনাপোল সড়কের নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছলে বিপরীতমুখি একটি বাসের সঙ্গে তাদের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্যাক্সিতে থাকা স্বপন ঘোষ, তার স্ত্রী কাজল ঘোষ, শ্যালিকা অঞ্জনা ও ট্যাক্সিচালক আমজাদ আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় স্বপন ঘোষ মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

মিলন রহমান/এফএ/পিআর

আরও পড়ুন