কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সেই ২ যুবলীগ নেতা বহিষ্কার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া দুই যুবলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কিৃতরা হলেন নওগাঁ ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামের আবু তালেবের ছেলে আনিছুর রহমান (৩৩) ও ইউনিয়ন যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক একই গ্রামের সাইদুর রহমানের ছেলে মহির উদ্দিন (৩০)।
শুক্রবার দুপুরে তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খাঁন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার রাতে সংগঠনের জরুরি সভায় তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। পরে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হয়।
উল্লেখ্য, ওই দুই যুবলীগ নেতা গত মঙ্গলবার রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রানীগ্রামের এক কিশোরীকে (১৪) তুলে নিয়ে মহিষলুটির বিদ্যাধর এলাকায় ধর্ষণ করে।
গত বুধবার এ ব্যাপারে তাড়াশ থানায় নির্যাতনের শিকার নারী বাদী হয়ে একটি মামলা করে এবং একই দিন পুলিশ অভিযান চালিয়ে ওই দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করে।
এদিকে হাসপাতাল সূত্র ও পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে ধর্ষণের আলামত মিলেছে। সেই সঙ্গে ওই দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা