গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের পাইনশাইল এলাকায় ডোবার পানিতে ডুবে রোববার দুপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, পাইনশাইল এলাকার পনির হোসেন ওরফে মনির হোসেনের ছেলে মো. হোসেন আলী (৬) এবং একই এলাকার হারুন অর রশিদের ছেলে মো. সোয়ান (৬)। তারা দুইজনেই পাইনশাইল প্রি-ক্যাডেট মাদরাসার নার্সারির ছাত্র ছিল।
স্থানীয় ভাওয়াল মির্জাপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গণি মিয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, শিশু দুইটি দুপুর ১২টার দিকে ডোবার কাছে বসে খেলা করছিল। দুপুর একটার দিকে তাদের খুঁজে না পাওয়ায় তাদের স্বজনরা ওই ডোবায় তল্লাশি চালায়। এক পর্যায়ে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
আমিনুল ইসলাম/এফএ/আইআই