ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে আটক ২৫

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:২৯ এএম, ২৮ আগস্ট ২০১৭

গাজীপুরের শ্রীপুরে সিএনবি এলাকায় রোববার রাত সাড়ে ৯টার দিকে জুয়ার আসরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জুয়া খেলা ও অন্যান্য অনৈতিক কাজের অপরাধে ২৫ জনকে আটক করা হয়। অভিযান চলাকালে জুয়ার আসর ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিশাল প্যান্ডেল বানিয়ে অসামাজিক কার্যকলাপ, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছিল। এ কারণে মাদক, জুয়া, হাউজি ও অনৈতিক কর্মকাণ্ডে সর্বস্ব হারিয়ে যুব সমাজ বিপথগামী হচ্ছে। স্কুল-কলেজগামী কিশোর ও যুব সমাজসহ সমাজের একটি বড় অংশ জড়িয়ে পড়ছে নানা অপরাধে।

এ অবস্থায় চিন্তিত ও উদ্বিগ্ন অভিবাবকরা বিষয়টি গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ কবিরকে জানালে তার নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র্যাব-১ এবং ব্যাটেলিয়ন আনসার অভিযানের সময় আইনশৃংখলা নিয়ন্ত্রণ করে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর বি. এম কুদরত এ খুদা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া উপস্থিত থেকে সহযোগিতা করেন।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

আরও পড়ুন