গায়ে আগুন ধরিয়ে শিশুপুত্রসহ বাবার আত্মহননের চেষ্টা
পারিবারিক কলহের জের ধরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংকসংলগ্ন এলাকায় শিশুপুত্রসহ মাহবুব নামে এক ব্যক্তি গায়ে পেট্রল ঢেলে আত্মহননের চেষ্টা করেছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে মাহবুব (২৭) ও তার ছেলে আবির (৫) দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুরের সঙ্গে তার স্ত্রীর কয়েকদিন ধরে কলহ চলছিল। এর জের ধরে মাহবুবের স্ত্রী তার শিশুসন্তান আবিরকে রেখে বাবার বাড়ি চলে যায়। এতে মাহবুবের সঙ্গে তার বাবার মতবিরোধ দেখা দেয়। এ ঘটনায় মাহবুব তার ছেলে আবিরকে নিয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহননের চেষ্টা করেন।
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোয়ার হোসেন জাগো নিউজকে জানান, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, মাহবুব অনেকটা নেশাগ্রস্ত। তবে ঘটনাটি পারিবারিক কারণেই ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
কামাল হোসাইন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা