গাজীপুরে কিশোরকে ঘাড় কেটে হত্যা
গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানি এলাকা থেকে জনি (১৭) নামে এক কিশোরের ঘাড়কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জনি স্থানীয় বারিয়ালী গ্রামের জাকির হোসেনের ছেলে।
জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোমিন মিয়া জানান, বুধবার বিকেলে জনি ওই এলাকায় কোরবানির গরুকে ঘাস খাইয়ে বাড়িতে রেখে বাইরে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ। পরদিন বৃহস্পতিবার সকালে নলজানিস্থ বিটিসিএল’র গাজীপুর অফিসের উত্তরে সেগুন বাগানে পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই মো. মোমিন মিয়া জানান, ধারালো অস্ত্রে জনির ঘাড় কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। তবে কী কারণে এবং কীভাবে জনি খুন হয়েছে তা জানা যায়নি।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ডাকসু দিয়ে শুরু, ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে: জামায়াত আমির
- ২ বর্ডার দিয়ে অস্ত্র ঢুকেছে, উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না
- ৩ আমাদের সম্ভাবনা দেখে কারো কারো ধৈর্যচ্যুতি ঘটছে: মঞ্জু
- ৪ আলতাফ চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরলেন গণঅধিকারের ফাহিম
- ৫ আইডি এভাবে হ্যাক হতে পারে না, তারা মিথ্যা বলছেন: তারেক রহমান