ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামেকে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৭ জন

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০১ এপ্রিল ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ এপ্রিল) তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির বাড়ি রাজবাড়ীর পাংশায়। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) মারা যায় দুই শিশু।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানান।

শিশু বিভাগের প্রতিবেদন সূত্রের বরাত দিয়ে তিনি জানান, হাম সন্দেহে শিশু বিভাগে রোগী ভর্তি আছেন ১১৭ জন। এর মধ্যে নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২২ জন। তাদের বেশিরভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায়। এছাড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

যে শিশুগুলোর মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগের বয়স ১২ মাসের নিচে। মারা যাওয়া বেশিরভাগ শিশুর বয়স ৫-১২ মাস।

ডা. শঙ্কর বলেন, হামে আক্রান্ত রোগীর সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি বিশেষ টিম এসে কাজ করছে। হামের জন্য ৪০ শয্যাবিশিষ্ট একটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। আরও একটি ওয়ার্ডের প্রস্তুতির কাজ চলছে।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

টাইমলাইন

  1. ০৭:৫৯ পিএম, ০১ এপ্রিল ২০২৬ রামেকে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৭ জন
  2. ০৫:৫১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি
  3. ০৫:৩৪ পিএম, ০১ এপ্রিল ২০২৬ মাদারীপুরে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে
  4. ০৩:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
  5. ১০:৫৭ এএম, ০১ এপ্রিল ২০২৬ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
  6. ১০:১২ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম-নিউমোনিয়ায় শিশুমৃত্যু রোধে ‘বাবল সিপ্যাপ’ সম্প্রসারণের উদ্যোগ
  7. ০৯:৫০ পিএম, ৩১ মার্চ ২০২৬ বরগুনায় হাম সন্দেহে ৮৪ শিশু হাসপাতালে ভর্তি, ৬২ জনের নমুনা ঢাকায়
  8. ০৮:০৯ পিএম, ৩১ মার্চ ২০২৬ নেত্রকোনায় হাম আক্রান্ত ৯ শিশু
  9. ০৭:৫১ পিএম, ৩১ মার্চ ২০২৬ ফরিদপুরে একদিনে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ১০ শিশু
  10. ০৭:০৭ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন
  11. ০৫:৪৩ পিএম, ৩১ মার্চ ২০২৬ হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও, দুই শিশুর মৃত্যু
  12. ০৪:৪৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মানিকগঞ্জে দুই দিনে হাসপাতালে ১৪ শিশু, বিশেষ ইউনিট চালু
  13. ০৪:৩৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ গাজীপুরে তিনদিনে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭ শিশু
  14. ০৩:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৬ রাজশাহীতে হাম ছড়াচ্ছে ‘হাসপাতাল থেকে’
  15. ০৩:০২ পিএম, ৩১ মার্চ ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
  16. ১২:৪৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩
  17. ০৮:৩৯ পিএম, ৩০ মার্চ ২০২৬ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
  18. ০৭:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগী
  19. ০৪:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম আক্রান্ত শিশুর সুচিকিৎসায় তিন পরামর্শ
  20. ০৩:৫১ পিএম, ৩০ মার্চ ২০২৬ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি
  21. ০৩:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
  22. ০৩:০৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ রোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়িয়ে পড়েছে: বিএনপি নেতা
  23. ০১:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম শিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? কীভাবে চিনবেন ও প্রতিরোধ করবেন
  24. ১২:৩৩ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
  25. ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের টিকা সংকট ও অপুষ্টিতে বাড়ছে মৃত্যুঝুঁকি
  26. ১১:৫৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
  27. ০৮:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৬ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
  28. ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের ঝুঁকিতে স্কুলপড়ুয়া শিশু, অভিভাবকদের করণীয়
  29. ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
  30. ০৩:০৫ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের সংক্রমণ ঠেকাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের
  31. ০৯:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ সিলেটে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি ২০
  32. ০৯:৪৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ হু হু করে বাড়ছে হামের রোগী, ভোগাচ্ছে অবকাঠামো-জনবল সংকট
  33. ০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
  34. ০২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২৬ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩
  35. ১২:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ শিশুদের মধ্যে বাড়ছে হাম, জানুন ঝুঁকি ও সুরক্ষার উপায়