কালীগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ১০
গাজীপুরের কালীগঞ্জের পারাবর্তা এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় হামলাকারীরা বসতভাড়ি, আসবাবপত্র ভাঙচুর ও স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। গুরুতর আহতবাস্থায় ১০জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে কালাম সরকার (৪০), ফারুক হোসেন সরকার (৪৫), রায়হান হোসেন (২৪), আরাকান সরকার (১৮) ও সাগর সরকারকে (১৯) কুর্মিটোলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা টঙ্গী সরকারি হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
আহত কালাম সরকারের ভাই রহিম সরকার জানান, কালীগঞ্জের পারাবর্তা এলাকার আফাজ উদ্দিনের ছেলে রুবেল সরকার ও তার লোকজন রোববার সকালে একই এলাকার কালাম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় রোববার বিকেল ৪টার দিকে রুবেল, শাকিল, বাবুসহ অন্তত ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কালামের বোন জামাই ফারুক সরকারের বাড়িতে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ও আলমারি ভাঙচুর করে ব্যবসার নগদ চারলাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় কালাম সরকার, বোন জামাই ফারুক সরকার, রায়হান মিয়া, রাহাত মিয়া, সুইডেন মিয়াসহ ১০ জন আহত হন।
তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। পরে সেখান থেকে পাঁচজনকে ঢাকার কুর্মিটোলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার উলুখোলা ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম জানান, প্রতিপক্ষের সঙ্গে কালাম সরকারদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এর জেরেই ওই হামলা এবং কয়েকজন আহত হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
আব্দুর রহহমান আরমার/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ডাকসু দিয়ে শুরু, ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে: জামায়াত আমির
- ২ বর্ডার দিয়ে অস্ত্র ঢুকেছে, উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না
- ৩ আমাদের সম্ভাবনা দেখে কারো কারো ধৈর্যচ্যুতি ঘটছে: মঞ্জু
- ৪ আলতাফ চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরলেন গণঅধিকারের ফাহিম
- ৫ আইডি এভাবে হ্যাক হতে পারে না, তারা মিথ্যা বলছেন: তারেক রহমান