নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
সাভারে তুরাগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হারুন সিকদারের (২১) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর বুধবার সকাল ৯টার দিকে গাজীপুর থেকে আসা তিন সদ্যস্যের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে ১টার দিকে বিরুলিয়া ব্রিজ এলাকায় তুরাগ নদীতে নেমে নিখোঁজ হন হারুন সিকদার। তিনি সাভারের উত্তর কলমা এলাকার নহর আলী সিকদারের ছেলে। হারুন আশুলিয়া বাইশাইল এলাকায় গণ বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রথম বর্ষের ছাত্র।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হারুন সিকদারের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আল-মামুন/আরএআর/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা