নাফ নদী থেকে আরও ৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার
টেকনাফের নাফ নদীতে ভাসমান অবস্থায় আরও ছয় রোহিঙ্গা নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে তিনজন, সাবরাং থেকে দুইজন ও নোয়াখালী পাড়া থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অমানবিক নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসার পথে বুধবার নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় ওই ছয়জনের মরদেহ ভেসে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, নাফ নদীর বিভিন্ন পয়েন্টে মরদেহগুলো পড়ে থাকার খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উদ্ধার করে। মিয়ানমারে নতুন করে সহিংসতা সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে নিহত ৭১ জন রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে বলে জানান তিনি।
সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা