ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফের নৌকাডুবি, ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী আরও দুটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

এর আগে গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত রোহিঙ্গাবাহী ১১টি নৌকা নাফ নদ ও সাগরে ডুবে যায়। গত ২৯ আগস্ট রাত থেকে এ পর্যন্ত নৌকাডুবির ঘটনায় প্রায় ৮৫ জন রোহিঙ্গার লাশ উদ্ধার হলো।

পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার টেকনাফের বিভিন্ন উপকূল থেকে মোট ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া উপকূল থেকে অসুস্থ অবস্থায় এক রোহিঙ্গাকে উদ্ধার করার পর তিনি মারা যান।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানের মুখে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে প্রতিদিনই শত শত রোহিঙ্গা বাংলাদেশে আসছে। ঝুঁকিপূর্ণ এই পারাপারে নৌকা ডুবে প্রাণহানি ঘটছে।

সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম