নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
বান্দরবান-মিয়ানমার সীমান্তে পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত হাশেম উল্লাহর (৪২) বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শ গ্রামে। মঙ্গলবার দিনগত রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে সীমান্তের ৪৪নং পিলারের কাছে রোহিঙ্গাদের কাছ থেকে গরু আনতে যান হাশেম উল্লাহ। এ সময় পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত রোহিঙ্গা আবদুল কাদেরকে উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সরওয়ার কামাল জানান, দুটি মাইন বিস্ফোরণের ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত ও এক রোহিঙ্গা আহত হয়েছে। আহত রোহিঙ্গাকে চিকিৎসার জন্য উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।
সৈকত দাশ/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা