ট্রেনের সিটে বসা নিয়ে দ্বন্দ্বে পুলিশের গুলি, আহত ৪
ফাইল ছবি
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে রাজশাহীগামী তীতুমীর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ও জিআরপি পুলিশের সংঘর্ষে দুই যাত্রী গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে রাজশাহীগামী তীতুমির আন্তঃনগর এক্সপ্রেস এ এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকার আমিনুর রহমান ও একই উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের আব্দুর রশিদ। তাদেরকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় একই উপজেলার সুমন হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন জিআরপি পুলিশ কনস্টেবল আদম আলী ও আব্দুল মজিদ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা খানম জানান, রাজশাহীগামী তীতুমির আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে সিটে বসাকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর মধ্যে হট্টগোল ও গোলমালের সৃষ্টি হয়।
এসময় জিআরপি পুলিশ তাদের হট্টগোল ও গোলমাল থামাতে গেলে যাত্রীরা জিআরপি পুলিশের উপর চড়াও হয়। অবস্থা বেগতিক হওয়ায় জিআরপি পুলিশ আত্রমক্ষার্থে শর্টগানের গুলি চালালে ওই দুই যাত্রী গুলিবিদ্ধ হয়।
রাশেদুজ্জামান/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা