মাধবপুরে বজ্রপাতে যুবক নিহত
প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে সন্তোষ কর্মকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার মির্জাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সন্তোষ কর্মকার জগদীশপুর গ্রামের সুধাংশু কর্মকারের ছেলে।
জগদীশপুর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে নয়াপাড়া বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল সন্তোষ কর্মকার। পথিমধ্যে তিনি মির্জাপুর নামক স্থানে পৌঁছলে বজ্রপাতে ঝলসে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
- ২ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
- ৩ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ৪ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৫ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট