খাগড়াছড়িতে ১৪৪ ধারা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবন ঘেরাও কর্মসূচীকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ থেকে স্বনির্ভর বাজার পর্যন্ত এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনে চলমান প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি পার্বত্য জেলা পরিষদ ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা